দিল্লির মঙ্গলপুরীতে যুবককে কুপিয়ে খুন, তিন নাবালক পাকড়াও
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মঙ্গলপুরীতে খুন হল এক যুবক। মাত্র ১৫ দিন আগেই বিহার থেকে দিল্লিতে এসেছিল সে। এই খুনের ঘটনায় তিনজনকে পুলিশ পাকড়াও করেছে, সকলেই নাবালক। মামলা রুজু করে খুনের ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। রবিবার রাত ৯টা না
দিল্লির মঙ্গলপুরীতে যুবককে কুপিয়ে খুন, তিন নাবালক পাকড়াও


নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির মঙ্গলপুরীতে খুন হল এক যুবক। মাত্র ১৫ দিন আগেই বিহার থেকে দিল্লিতে এসেছিল সে। এই খুনের ঘটনায় তিনজনকে পুলিশ পাকড়াও করেছে, সকলেই নাবালক। মামলা রুজু করে খুনের ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। রবিবার রাত ৯টা নাগাদ পুলিশ খবর পায়, মঙ্গলপুরীতে এক যুবককে ছুরি দিয়ে কোপানো হয়। লালু নামে ওই যুবক এক আত্মীয়ের সঙ্গে একটি দোকানে কাজ করত।

পুলিশ জানিয়েছে, তিন নাবালক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নিহত যুবক ও অভিযুক্তদের মধ্যে কোনও বিষয়ে ঝামেলা হয়। এরপর অভিযুক্তরা লালুকে ছুরি দিয়ে কোপায় বলে অভিযোগ। চিকিৎসার সময় ওই যুবকের মৃত্যু হয়। অপরাধের অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande