
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি স)। বিশিষ্ট রাজনীতিক মুকুল রায়ের প্রয়াণে সোমবার এক্সবার্তায় তাঁর ছবি-সহ শ্রদ্ধা জানালেন রাজ্য বিজেপি-র দুই নেতা কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সুকান্ত মজুমদার লিখেছেন, “বর্ষীয়ান রাজনীতিবিদ, ভারত সরকারের প্রাক্তন মন্ত্রী মুকুল রায় মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। করুণাময় ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার সদগতি প্রার্থনা করি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।”
শুভেন্দু অধিকারী লিখেছেন, “প্রবীণ রাজনীতিবিদ শ্রী মুকুল রায়ের দুঃখজনক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁর আত্মার চির শান্তি কামনা করছি। ওম শান্তি!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত