
হাইলাকান্দি (অসম), ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলায় মার্চ মাসের রেহাই মূল্যের সামগ্রী বরাদ্দ করা হয়েছে। সামগ্রীগুলি রেশন দোকানের মাধ্যমে বণ্টন করা হবে।
হাইলাকান্দির জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে এ খবর দিয়ে জানিয়েছেন, এক কেজি করে মসুর ডাল, চিনি এবং লবণ ১০০ টাকায় বণ্টন করা হবে। মার্চ মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে অন্ন সেবার নির্ধারিত দিনগুলিতে ই-পস মেশিনের মাধ্যমে রেহাই মূল্যের সামগ্রী বণ্টন করা হবে।
এদিকে পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে জেলা কমিশনার জানিয়েছেন, অন্ত্যোদয়া অন্ন সুরক্ষার কার্ডধারীদের জন্য মার্চ মাসে ৩৫ কেজি করে চাল এবং প্রায়োরিটি হাউস হোল্ড কার্ডের মাথাপিছু পাঁচ কেজি করে চাল বরাদ্দ করা হছেন। অন্নসেবার দিনগুলিতে এই চাল বিনামূল্যে বণ্টন করা হবে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস