ধানক্ষেতে মিলল নিখোঁজ ব্যক্তির দেহ, চাঞ্চল্য পুরাতন মালদায়
মালদা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : রাতভর নিখোঁজ থাকার পর সোমবার সকালে ধানক্ষেত থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের রঞ্জকালী ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃতের নাম মাতাল টুডু (৩৫)। তাঁর বাড়ি
নিখোঁজ মৃত্যু


মালদা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : রাতভর নিখোঁজ থাকার পর সোমবার সকালে ধানক্ষেত থেকে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা অঞ্চলের রঞ্জকালী ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃতের নাম মাতাল টুডু (৩৫)। তাঁর বাড়ি ভাবুক অঞ্চলের পাঁচপুকুর গ্রামে।পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল প্রায় ১০টা নাগাদ তিনি জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হন। এরপর রাতভর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা রঞ্জকালী ব্রিজের কাছে একটি ধানের জমিতে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হলে পরিবার ও স্থানীয়রা সেখানে পৌঁছে তাঁকে মৃত বলে শনাক্ত করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাতাল টুডু দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। অনুমান করা হচ্ছে, জমিতে কাজ করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়ে যাওয়ার জেরেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়।খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande