
আগরতলা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : রাজধানীর শ্রীনগর থানাধীন বাইপাস সড়ক থেকে প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের বার্মিজ সিগারেট সহ এক কনটেইনার ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। ঘটনা রবিবার রাতে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার ওসি অরুণোদয় দাস ও সেকেন্ড অফিসার নারায়ণ সেনের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী বাইপাস সড়কে ওঁত পেতে ছিল। কিছুক্ষণ পর খয়েরপুর দিক থেকে টিআর–০৫–জে–১৭০৬ নম্বরের একটি কনটেইনার ট্রাক আমতলির দিকে যাওয়ার সময় সন্দেহভাজন মনে হওয়ায় গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে ট্রাকের ভেতর থেকে মোট ৩৭টি বাক্সে রাখা প্রায় ৩ লক্ষ ৭০ হাজার বার্মিজ সিগারেট উদ্ধার হয়। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং গাড়িটিও পুলিশ হেপাজতে নিয়েছে।
শ্রীনগর থানার ওসি অরুণোদয় দাস জানান, উদ্ধার হওয়া বার্মিজ সিগারেটগুলির আনুমানিক বাজারমূল্য ৬০ লক্ষ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ