এসআইআর-এর নথি যাচাইয়ের জট কাটছে না, ফের বৈঠক হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : এসআইআর-এর নথি যাচাইয়ের জন্য কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচারকেরা তদারকি করবেন, এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার থেকেই সেই কাজ শুরু করার কথা হয়েছিল। তবে সোমবার বিকেল পর্যন্ত জটিলতা কাটেনি বলে খবর। এই পরি
এসআইআর


কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : এসআইআর-এর নথি যাচাইয়ের জন্য কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচারকেরা তদারকি করবেন, এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার থেকেই সেই কাজ শুরু করার কথা হয়েছিল। তবে সোমবার বিকেল পর্যন্ত জটিলতা কাটেনি বলে খবর।

এই পরিস্থিতিতে এদিন বিকেলে বৈঠক ডাকেন হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সঙ্গে বৈঠকে আছেন রাজ্যের মুখ্য নির্বাচনী মনোজকুমার আগরওয়াল, রাজ্যের সিইও দফতরের উচ্চপদস্থ কর্তারা, রাজ্যের মুখ্যসচিব, রাজ্যের ডিজিপি, কলকাতার সিপি ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ও কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল। ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত আছেন জেলা জজরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande