বেলুড় স্টেশনে ব্যাগ বদল, ফিরে পাওয়া গেল জিআরপি-র তৎপরতায়
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা সন্দীপ টুডু তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামার সময় ভুলবশত ব্যাগ বদলে যায়। কিন্তু জিআরপি-র দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরে পেলেন ওই যাত্রী। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যান্ডেল-হাওড়া লোকাল
বেলুড় স্টেশনে ব্যাগ বদল, ফিরে পাওয়া গেল জিআরপি-র তৎপরতায়


হাওড়া, ২৩ ফেব্রুয়ারি (হি. স. ) : পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা সন্দীপ টুডু তাড়াহুড়ো করে ট্রেন থেকে নামার সময় ভুলবশত ব্যাগ বদলে যায়। কিন্তু জিআরপি-র দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরে পেলেন ওই যাত্রী। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেনে (৩৭২৫৮ ডাউন) যাতায়াতের সময় অজান্তেই তাঁর ব্যাগটি অন্য এক যাত্রীর ব্যাগের সঙ্গে বদলে যায়।

সোমবার জানা গেছে, সন্দীপবাবু বেলুড় স্টেশনে নামার সময় নিজের ব্যাগটি ট্রেনের ভেতরেই ফেলে যান এবং ভুলবশত অন্য একটি ব্যাগ নিয়ে নামেন। তাঁর ব্যাগে একটি দামী স্যামসাং ট্যাবলেট, চারটি পেনড্রাইভ, চার্জার, পরিচয়পত্র এবং অন্যান্য ব্যক্তিগত নথিপত্র ছিল। ঘটনার কথা জানাজানি হতেই বেলুড় জিআরপি থানার আধিকারিকরা তৎক্ষণাৎ তল্লাশি শুরু করেন।

অত্যন্ত দ্রুততার সঙ্গে জিআরপি আধিকারিকরা সন্দীপবাবুর ব্যাগটি সমস্ত সামগ্রী সহ উদ্ধার করেন। অন্যদিকে, সন্দীপবাবু অন্য যে ব্যাগটি ভুল করে নিয়ে এসেছিলেন, সেটিও তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। থানায় সমস্ত প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর উদ্ধার হওয়া ব্যাগ এবং ভেতরের সমস্ত জিনিস আনুষ্ঠানিকভাবে সন্দীপ টুডুর হাতে তুলে দেওয়া হয়। জিআরপি-র এই দ্রুত পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ওই যাত্রী।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande