হারাঙ্গাজাওয়ের কাছে বিধ্বস্ত শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের নির্মীয়মাণ সেতু, আহত দুই
ভেঙে পড়া উড়াল সেতুর নির্মাণকাজ নিয়ে তদন্তের দাবি জেলা কংগ্রেসের হাফলং (অসম), ২৩ ফেব্ৰুয়ারি (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও-এর মধ্যকার দলইচুঙ্গা এলাকায় নিরমীয়মাণ উড়াল সেতু ভেঙে গুরুতরভাবে দুজন আহত হয়েছেন বলে
বিধ্বস্ত শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের নির্মীয়মাণ সেতু


ভেঙে পড়া উড়াল সেতুর নির্মাণকাজ নিয়ে তদন্তের দাবি জেলা কংগ্রেসের

হাফলং (অসম), ২৩ ফেব্ৰুয়ারি (হি.স.) : শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও-এর মধ্যকার দলইচুঙ্গা এলাকায় নিরমীয়মাণ উড়াল সেতু ভেঙে গুরুতরভাবে দুজন আহত হয়েছেন বলে খবর।

রবিবার রাতে ডিমা হাসাও জেলার বুক চিরে ধাবিত ইস্ট-ওয়েস্ট করিডরের জাটিঙ্গা হারাঙ্গাজাও অংশে দলইচুঙ্গার কাছে একটি নির্মীয়মাণ উড়াল সেতু ভেঙে পড়েছে। আজ সোমবার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার রাতে হঠাৎ এক বিকট শব্দ হয়। তার পরই দেখা যায় নির্মীয়মাণ উড়াল সেতুটি ভেঙে পড়েছে। সে সময় নির্মাণসংস্থার কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে গাড়িতে তুলে নিয়ে যান, জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, নির্মাণসংস্থা রাতেই বিধ্বস্ত উড়াল সেতুর ধ্বংসস্তূপ হুন্ডাই হাইড্ৰলিক এক্সক্যাভ্যাটরের সাহায্যে সড়িয়ে নিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উড়াল সেতুটি নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজ হচ্ছে। ফলে নির্মাণ হওয়ার আগেই ভেঙে পড়েছে।

এদিকে আজ সোমবার ঘটনাস্থলে নির্মাণ সংস্থার সাইট ইঞ্জিনিয়ারকে ওই উড়াল সেতু ভেঙে পড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে এ বিষয়ে তিনি কিছু বলতে রাজি হননি। ইঞ্জিনিয়ার সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে চলে যান।

দলইচুঙ্গা এলাকায় নির্মীয়মাণ উড়াল সেতু ভেঙে পড়ায় নির্ধারিত সময়ে জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশের সড়ক নির্মাণের কাজ পুনরায় অনিশ্চিত হয়ে পড়েছে। আজ (সোমবার) ঘটনাস্থলে কংগ্রেস নেতা বাপুজিৎ লাংথাসা গিয়ে ভেঙে পড়া এই উড়াল সেতু নিয়ে তদন্তের দাবি তুলেছেন।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে শিলচর-সৌরাষ্ট্র ইস্ট-ওয়েস্ট করিডরের জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৫ কিলোমিটার অংশের কাজ সম্পূর্ণ করতে সরকারের পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওপর প্রচণ্ড চাপ ছিল। প্রায় ১৫ দিন অন্তর অন্তর রাজ্যের মন্ত্রী কৌশিক রায় ওই অংশের নির্মাণ কাজের পর্যালোচনা করে সড়ক নির্মাণর কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকে অনুরোধ করেছিলেন। মন্ত্রী হাফলঙে এসে প্রথমে বলেছিলেন ৩১ জানুয়ারি জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও অংশে দুই লেন সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তার পর গত ২৭ জানুয়ারি জাটিঙ্গা-হারাঙ্গাজাও অংশের কাজ পরিদর্শন করে মন্ত্রী রায় জানিয়েছিলেন, দলইচুঙ্গার কাছে নির্মীয়মাণ উড়াল সেতুর কাজ কিছু কারিগরি সমস্যার দরুন ও ভূমিধসের ফলে নির্মাণ কাজ শেষ হয়নি। তাই ৩১ জানুয়ারির পরিবর্তে ১৫ ফেব্রুয়ারি ওই অংশে দুইলেন সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং আগামী এপ্রিল মাসে জাটিঙ্গা-হারাঙ্গাজাও অংশে চারলেন সড়ক খুলে দেওয়া হবে। ওই অংশে ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছিলেন মন্ত্রী কৌশিক রায়।

এরই মধ্যে গত রাতে নির্মীয়মাণ এই উড়াল সেতু ভেঙে পড়ায় এবার ইস্ট-ওয়েস্ট করিডর নির্মাণের কাজ আরও একবার অনিশ্চিত হয়ে পড়ল। কারণ সামনেই বর্ষার মরশুম। এই অবস্থায় সড়ক নির্মাণের কাজে আরও বড় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande