অসমে তিন বছর, রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যকে অভিনন্দন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
গুয়াহাটি, ২৩ ফেব্ৰুয়ারি (হি.স.) : অসমের রাজ্যপাল হিসেবে তিন বছর পূর্তি উপলক্ষ্যে লক্ষ্মণপ্রসাদ আচার্যকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। আজ সোমবার গুয়াহাটিতে অবস্থিত লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সৌজ
অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যকে উপহার দিয়ে অভিনন্দন মুখ্যমন্ত্রীর


গুয়াহাটি, ২৩ ফেব্ৰুয়ারি (হি.স.) : অসমের রাজ্যপাল হিসেবে তিন বছর পূর্তি উপলক্ষ্যে লক্ষ্মণপ্রসাদ আচার্যকে অভিনন্দন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ সোমবার গুয়াহাটিতে অবস্থিত লোকভবনে গিয়ে রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

লোকভবনে সৌজন্য সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী ড. শৰ্মা রাজ্যপাল আচার্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে গত তিন বছরে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও উন্নয়নমূলক উদ্যোগে রাজ্যকে পথনির্দেশ দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রশংসা করেছেন।

এছাড়াও মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন প্রধান প্রকল্প ও নীতিমালার অগ্রগতি সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেছেন আজ সাক্ষাৎকালে। সাক্ষাৎকালে অনুষ্ঠিত আলোচনায় পরিকাঠামো উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মসূচি এবং সুশাসন সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে অসমের উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ নিয়ে কথা হয়েছে তাঁদের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মুখ্যমন্ত্রী এ খবর দিয়ে জানিয়েছেন, তিনি মাননীয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকারের বিভিন্ন প্রকল্প ও নীতির অগ্রগতি সম্পর্কে তাঁকে অবহিত করেছেন।

এই বৈঠককে রাজ্যের সাংবিধানিক প্রধান এবং নির্বাচিত সরকারের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্দেশ্যে এক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হিসেবে বর্ণনা করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande