শেষযাত্রায় মুকুল রায়, বিধানসভায় শ্রদ্ধাজ্ঞাপন শাসক ও বিরোধীদের
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : ২০২১ সালে একবারই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রয়াত মুকুল রায়। বিজেপির প্রতীকে জিতলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মৃত্যুর পর সোমবার বিধানসভায় নিয়ে আসা হয় তাঁর দেহ। সেখানেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ তাঁকে শ্রদ্
বিধানসভায় শ্রদ্ধা নিবেদন সদস্যদের তরফেও


কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি. স.) : ২০২১ সালে একবারই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন প্রয়াত মুকুল রায়। বিজেপির প্রতীকে জিতলেও পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মৃত্যুর পর সোমবার বিধানসভায় নিয়ে আসা হয় তাঁর দেহ। সেখানেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক। শ্রদ্ধা জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এদিন বেলায় মুকুল রায়ের নিথর দেহ যখন বিধানসভা চত্বরে এসে পৌঁছায়, তখন সেখানে উপস্থিত ছিলেন শাসক ও বিরোধী - উভয় শিবিরের বিধায়করা। তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেন - শশী পাঁজা, ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, সুজিত বসু, নির্মল ঘোষ, অপূূর্ব সরকার প্রমুখ। এর পাশাপাশি শ্রদ্ধাজ্ঞাপন করেন অশোক দিন্দা–সহ বিরোধী শিবিরের বিধায়করাও।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande