শিবসাগরে দেশীয় ৯ এমএম পিস্তল উদ্ধার, প্রাক্তন সেনা জওয়ান সহ গ্রেফতার দুই
শিবসাগর (অসম), ২৩ ফেব্ৰুয়ারি (হি.স.) : উজান অসমের শিবসাগরে অভিযান চালিয়ে পুলিশ হাতে তৈরি দেশীয় ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক প্রাক্তন সেনা জওয়ান সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শিবসাগর সদর থানা সূত্রে জানা গেছ
শিবসাগরে অবৈধ দেশীয় পিস্তল সহ গ্রেফতার দুই


শিবসাগর (অসম), ২৩ ফেব্ৰুয়ারি (হি.স.) : উজান অসমের শিবসাগরে অভিযান চালিয়ে পুলিশ হাতে তৈরি দেশীয় ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক প্রাক্তন সেনা জওয়ান সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শিবসাগর সদর থানা সূত্রে জানা গেছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার শহরের অসম রাজ্যিক পরিবহণ নিগম (এএসটিসি) তেমাথা এলাকায় পরিচালিত অভিযানে ডিএল ৩ সিবিডি ৭২০৮ নম্বরের একটি টয়োটা ফর্চুনার গাড়ির গতিরোধ করে পুলিশ। গাড়িটি আমগুড়ি থেকে শিবসাগরের দিকে আসছিল।

গাড়িতে তালাশি চালিয়ে হাতে তৈরি একটি ৯ এমএম পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছেন পুলিশের অভিযানকারীরা। পিস্তলটির কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের একজন যোরহাট জেলার সেলেঙহাট থানাধীন পদুমণি জাপিসাজিয়া এলাকার বাসিন্দা প্ৰাক্তন সেনা জওয়ান পল্লব শইকিয়া ওরফে মুন এবং অপরজনও যোরহাটের বাসিন্দা ভরত শইকিয়া বলে পরিচয় পেয়েছে পুলিশ।

এদিকে আগ্নেয়াস্ত্র বহনকারী গাড়ি, ম্যাগাজিন সহ পিস্তল এবং সিম সহ দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে।

পূলিশ সূত্রের দাবি, পল্লব শইকিয়ার বিরুদ্ধে এর আগে গরু পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। আজকের ঘটনার সঙ্গে আরও কেউ কেউ জড়িত থাকতে পারে এবং এর পেছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande