পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর
বাঁকুড়া, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পরীক্ষা দিতে যাওয়ার সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। সোমবার সকালে বিষ্ণুপুর-আরামবাগ দু’নম্বর রাজ্য সড়কের রাজশোল মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত জুয়েল শেখের বাড়ি বাঁকুড়ার জয়পুরের বি
পরীক্ষা দিতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর


বাঁকুড়া, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): পরীক্ষা দিতে যাওয়ার সময়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। সোমবার সকালে বিষ্ণুপুর-আরামবাগ দু’নম্বর রাজ্য সড়কের রাজশোল মোড়ে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃত জুয়েল শেখের বাড়ি বাঁকুড়ার জয়পুরের বিক্রমপুরে। জুজুড় হাই স্কুলের ছাত্র সে। তার পরীক্ষাকেন্দ্র রাজগ্রাম হাই স্কুল। ছাত্রের স্কুলের এক শিক্ষক বলেন, এ দিন মোটরবাইকে পরীক্ষা দিতে যাওয়ার সময়ে বিদ্যুতের খুঁটি বোঝাই একটি ছোট পণ্যবাহী গাড়ি তাকে ধাক্কা মারে। গুরুতর আহত হয় জুয়েল। রক্তাক্ত অবস্থায় তাকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান। ঘটনার পরে রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande