এক যুগের অবসান, মুকুল প্রয়াণে শোকবার্তা অভিষেকের
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স মাধ্যমে বর্ষীয়ান রাজনীতিবিদকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মুকুল
স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার এক্স মাধ্যমে বর্ষীয়ান রাজনীতিবিদকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘মুকুল রায়ের প্রয়াণে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটল।

অভিষেক শোকবার্তায় জানান, অভিজ্ঞ এই বর্ষীয়ান নেতা রাজ্যের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় গঠনে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে সংগঠনের বিস্তার ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande