
কাঠমান্ডু, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): নেপালের পারসা জেলার বীরগঞ্জে অনির্দিষ্টকালের জন্য কার্ফু জারি হয়েছে। ররিবার সন্ধ্যায় গাড়ি পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে সোমবার সকাল পৌনে ১০টা থেকে কার্ফু জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। বীরগঞ্জ পুরসভা এলাকায় কার্ফু জারি করে এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
বীরগঞ্জ বিহারের রক্সৌল সীমান্তে। এখান থেকেই অনেকে ভারত থেকে নেপাল যান, আবার নেপাল থেকে ভারতে আসেন। সূত্রের খবর, বীরগঞ্জ পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের সিরপুরে গাড়ি পার্কিং নিয়ে রবিবার সন্ধ্যায় গোলমাল বাধে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠি চার্জ করতে হয়। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তা নিশ্চিত করতেই কার্ফু জারি হয়েছে। পারসা জেলার পুলিশ কর্তা নরেশরাজ সুবেদী জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী ও নেপাল সেনা মোতায়েন করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ