শেখ হাসিনাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তির আদেশ বাংলাদেশের আদালতের
ঢাকা, ২২ ফেব্রুয়ারি (হি. স.): মিরপুরের জাহাজ বাড়িতে কথিত ভুয়া অভিযানে নয় জন যুবককে হত্যার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও পাঁচ পলাতক অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মানবতার বিরুদ
শেখ হাসিনা


ঢাকা, ২২ ফেব্রুয়ারি (হি. স.): মিরপুরের জাহাজ বাড়িতে কথিত ভুয়া অভিযানে নয় জন যুবককে হত্যার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও পাঁচ পলাতক অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মানবতার বিরুদ্ধে অপরাধের এই মামলায় তাঁদের আদালতে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ তারিখ ধার্য করেছে।

ঢাকার স্থানীয় পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর দুই সদস্যের বেঞ্চ এই আদেশ প্রদান করে। এই মামলায় মোট আট জন অভিযুক্ত রয়েছেন, যার মধ্যে দু’জনকে ইতিমধ্য়ে গ্রেফতার করা হয়েছে। আদালতের পক্ষ থেকে বাকি ছয় পলাতককে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশও দেওয়া হয়েছে।

গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত হলেন প্রাক্তন আইজিপি এ কে এম শহীদুল হক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রাক্তন কমিশনার এমডি আসাদুজ্জামান মিয়া। অন্যদিকে, শেখ হাসিনা ছাড়াও পলাতক অন্যান্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন উচ্চপদস্থ কর্মকর্তা শেখ মোহাম্মদ মারুফ হাসান, মনিরুল ইসলাম, কৃষ্ণপদ রায় ও আবদুল বাতেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande