‘অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন', মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ দিলীপের
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মুকুল রায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। সোমবার সকালে দিলীপ ঘোষ বলেন, মুকুল রায় যখন বিজেপিতে
দিলীপ ঘোষ


কলকাতা, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘মুকুল রায় একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন। তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হয়েছিলেন। সোমবার সকালে দিলীপ ঘোষ বলেন, মুকুল রায় যখন বিজেপিতে এসেছিলেন, তাঁকে যথেষ্ট সম্মান দেওয়া হয়েছিল। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি আমাদের সঙ্গে ছিলেন। পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে যান। গত ২-৩ বছর ধরে তিনি অসুস্থই ছিলেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিতে পারেননি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’

উল্লেখ্য, রবিবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল রায়। দীর্ঘ দিন ধরেই কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যার কারণে অসুস্থ ছিলেন মুকুল। মাঝে মধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হত। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুকুল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande