কাশ্মীরে শীতের ছুটি শেষ, উৎসাহের সঙ্গে স্কুলমুখী পড়ুয়ারা
শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): শীতের দাপট কমছে কাশ্মীরে। এরই মধ্যে কাশ্মীরের শীতকালীন অঞ্চলের স্কুলগুলি আবারও খুলে দেওয়া হয়েছে। সোমবার থেকে ডোডা জেলায় নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলি আবারও চালু হয়েছে। শীতকালীন ছুটি শেষে উৎসাহের সঙ্গে
কাশ্মীরে শীতের ছুটি শেষ, উৎসাহের সঙ্গে স্কুলমুখী পড়ুয়ারা


শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): শীতের দাপট কমছে কাশ্মীরে। এরই মধ্যে কাশ্মীরের শীতকালীন অঞ্চলের স্কুলগুলি আবারও খুলে দেওয়া হয়েছে। সোমবার থেকে ডোডা জেলায় নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলগুলি আবারও চালু হয়েছে। শীতকালীন ছুটি শেষে উৎসাহের সঙ্গে শিক্ষার্থীরা ফিরে এসেছে স্কুলে এবং শ্রেণীকক্ষে ফিরে আসার আনন্দ প্রকাশ করেছে।

একজন ছাত্র জানায়, প্রায় দুই মাস পর, শীতকালীন ছুটির পর আজ স্কুলগুলি আবার খুলেছে। অবশ্যই, আমরা শীতকালীন ছুটি উপভোগ করেছি, তবে আমাদের পড়াশোনাও অব্যাহত ছিল। আমরা একই সাথে আমাদের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং আলাপচারিতা করেছি। এখন আমাদের উৎসাহ তুঙ্গে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande