
পুণে, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): আগের থেকে ভালো আছেন এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার। ৪৮ ঘণ্টার মধ্যে তিনি ফিরবেন বাড়ি। এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ারের স্বাস্থ্য সম্পর্কে পুণের রুবি হল ক্লিনিকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা ট্রাস্টি প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ বলেন, শরদ পওয়ার খুব ভালো আছেন। তাঁর অবস্থা একেবারে স্থিতিশীল।
তিনি আরও জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিনি বাড়ি ফিরে যাবেন। কোনও জটিলতা নেই এবং তিনি অত্যন্ত ভালোভাবে উন্নতি করছেন। সমস্ত রিপোর্ট খুব ভালো। সমস্ত রিপোর্ট স্বাভাবিক এসেছে। পওয়ার সাহেব পরশু বাড়ি ফিরে যাবেন। সবকিছু স্থিতিশীল। চিন্তার কিছু নেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ