
রাজামহেন্দ্রভরম, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বিষাক্ত দুধ খেয়ে মৃত্যু হল চার জনের। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাজামহেন্দ্রভরম এলাকার ঘটনা। পূর্ব গোদাবরীর জেলাশাসক কীর্তি চেকুরি সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রবিবার বিষাক্ত দুধ খেয়ে দু’জনের মৃত্যু হয়েছিল, এ দিন সকালে আরও দু’জন মারা যান। অসুস্থ হয়ে পড়েছেন ওই গ্রামের অনেকে। কী ভাবে দুধে বিষ মিশল, তা তদন্ত করে দেখছে পুলিশ। যে ব্যক্তি ওই গ্রামে দুধ বেচেন, তাঁকে আপাতত আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিষাক্ত দুধের কারণে কিডনি বিকল হয়ে যায়, যার ফলে হঠাৎ প্রস্রাব বন্ধ হয়ে মৃত্যু হয়। এও জানা গেছে, চারজনই স্থানীয় একই বিক্রেতার কাছ থেকে দুধ কিনেছিলেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ