মার্চের শুরুতে ফের বাড়বে তাপমাত্রা, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ ও উত্তরবঙ্গে
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির প্রত্যাশা নেই উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও, মার্চ শুরুতে ফের চড়বে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৬-
মাঘের শেষলগ্নেও শীতের আমেজ, তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস


কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বৃষ্টির প্রত্যাশা নেই উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার বিশেষ তারতম্য না হলেও, মার্চ শুরুতে ফের চড়বে পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৬-দিন কলকাতা ও আশেপাশের এলাকা থাকবে মূলত শুষ্ক। এই সময়ে তাপমাত্রার বিশেষ তারতম্য হবে।

একইসঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, মার্চ মাসের শুরুতে ফের বাড়বে তাপমাত্রা। মার্চের শুরু থেকেই ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে তাপমাত্রা। ওই সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রাই বাড়বে। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande