
হাইলাকান্দি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.) : হাইলাকান্দি জেলায় আসন্ন বর্ষা মরশুমে সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের আগাম প্রস্তুতি নিতে মঙ্গলবার হাইলাকান্দিতে জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা শাখার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে সব বিভাগকে সম্ভাব্য বন্যায় উদ্ধার ও ত্রাণ কাজের জন্য তাদের নিজ নিজ আগাম প্রস্তুতির রূপরেখা তৈরি করে রাখাতে বলা হয়। জেলার সব কয়টি রাজস্ব সার্কলে অনুরূপ সভার আয়োজন করে উদ্ধার ও ত্রাণ তৎপরতার জন্য দেশি নৌকা চিহ্নিত করে রাখার নির্দেশ দেওয়া হয়।
ডিডিসি নরসিং বে সহ জেলার সব বিভাগীয় আধিকারিক এবং সার্কল অফিসারদের উপস্থিতিতে সভায় গতবছরের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলি মেরামতি যদি অসম্পূর্ণ থাকে তবে তা অবিলম্বে সম্পূর্ণ করতে সভায় জানিয়ে দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস