ইডি-র সমনে সাড়া অনিল আম্বানির, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা শিল্পপতির
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ইডি-র সমনে সাড়া দিলেন বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন অনিল আম্বানি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অধীনে তদন্ত করছে ইডি। সেই তদন্তের জন্
ইডি-র সমনে সাড়া অনিল আম্বানির, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা শিল্পপতির


নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ইডি-র সমনে সাড়া দিলেন বিশিষ্ট শিল্পপতি অনিল আম্বানি। বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরা দিয়েছেন অনিল আম্বানি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর অধীনে তদন্ত করছে ইডি।

সেই তদন্তের জন্যই বৃহস্পতিবার অনিল আম্বানিকে দিল্লিতে ইডি-র সদর দফতরের ডেকে পাঠানো হয়েছিল। ইডি-র সেই সমন পাওয়ার পর হাজিরা দিয়েছেন অনিল। ইতিমধ্যেই ইডি-র তদন্তকারী অফিসারদের মুখোমুখি হয়েছেন শিল্পপতি অনিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande