বীর সাভারকারের ব্যক্তিত্ব প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বীর সাভারকারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, বীর সাভারকারের ব্যক্তিত্ব প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে। বৃহস্পতিবার বীর সাভারকারের মৃ
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বীর সাভারকারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, বীর সাভারকারের ব্যক্তিত্ব প্রতিটি প্রজন্মকে উদ্বুদ্ধ করে চলেছে।

বৃহস্পতিবার বীর সাভারকারের মৃত্যুবার্ষিকীতে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, মহান বিপ্লবী বীর সাভারকরের মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি দেশকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর ব্যক্তিত্ব এবং কৃতিত্ব প্রতিটি প্রজন্মকে দেশের সেবা করার জন্য অনুপ্রাণিত করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande