ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, মানবতা কখনও যেন সংঘাতের শিকার না হয় : প্রধানমন্ত্রী
জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, মানবতা কখনও যেন সংঘাতের শিকার না হয়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জেরুজালেমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানম
প্রধানমন্ত্রী


জেরুজালেম, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, মানবতা কখনও যেন সংঘাতের শিকার না হয়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার জেরুজালেমে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারতের দৃষ্টিভঙ্গি স্পষ্ট, মানবতা যেন কখনই সংঘাতের শিকার না হয়। গাজা শান্তি পরিকল্পনা শান্তির পথ খুলে দিয়েছে। ভারত এই ধরনের প্রচেষ্টাকে সমর্থন করেছে। ভবিষ্যতেও, ভারত সকল দেশের সঙ্গে সহযোগিতা এবং সংলাপ চালিয়ে যাবে।

প্রধানমন্ত্রী মোদীর ইজরায়েল সফরে সফরে ভারত ও ইজরায়েলের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, বাণিজ্য-সহ একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত এবং ইজরায়েল স্পষ্ট যে, বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। কোনওভাবেই সন্ত্রাসবাদ গ্রহণযোগ্য নয়। আমরা সন্ত্রাসবাদ এবং এর সমর্থকদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।'

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা একটি গুরুত্বপূর্ণ এবং উদীয়মান প্রযুক্তিগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি। আমি খুশি যে ইজরায়েলে ইউপিআই ব্যবহারের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমরা বেসামরিক পারমাণবিক শক্তি এবং মহাকাশ ক্ষেত্রে আমাদের কাজ আরও এগিয়ে নেব। একইসঙ্গে, আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুত কৃষি সমাধান তৈরি করব। আমরা উৎকর্ষের গ্রাম তৈরিতে কাজ করব।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande