বিহারে ট্রাকের সঙ্গে ট্রাভেলারের সংঘর্ষ, তামিলনাড়ুর এক পর্যটক নিহত, আহত কমপক্ষে ১৯ জন
রোহতাস, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের রোহতাস জেলায় জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দেহরি মুফুসিল থানার অন্তর্গত সুয়ারা গ্রামের কাছে তামিলনাড়ুর পর্যটকবোঝাই একটি ট্রাভেলার গাড়ি পিছন থেকে একটি ট্রাককে ধাক্কা মারলে একজন প
দেহরি অন সোনে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ১,আহত ১৯


রোহতাস, ২৬ ফেব্রুয়ারি (হি.স.) : বিহারের রোহতাস জেলায় জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোররাতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। দেহরি মুফুসিল থানার অন্তর্গত সুয়ারা গ্রামের কাছে তামিলনাড়ুর পর্যটকবোঝাই একটি ট্রাভেলার গাড়ি পিছন থেকে একটি ট্রাককে ধাক্কা মারলে একজন পর্যটকের মৃত্যু হয় এবং আহত হন অন্তত ১৯ জন।

পুলিশ সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর কাঞ্চিপুরম এলাকার থেকে ২৪ জন পর্যটক নিয়ে ট্রাভেলারটি বারাণসী থেকে গয়া-র উদ্দেশে রওনা দিয়েছিল। বৃহস্পতিবার ভোররাত প্রায় তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ট্রাভেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে।

এই দুর্ঘটনায় রাজু এম (৭২) ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি তামিলনাড়ুর কাঞ্চিপুরমের আব্রাহাম স্ট্রিটের বাসিন্দা। আহতদের মধ্যে চালক এবং খাবার সরবরাহকারী কর্মীও রয়েছেন। গুরুতর আহতদের নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন কবিতা (৪৭), কয়াল কান্নান (৫০), সিলভা (৪৩), দিব্যদর্শিনী (১৯), কে. পরী (১০), শ্রীলতা (৫০) এবং বালাজি কে. (৪৯)-এর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দেহরি মুফুসিল থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীতেশ কুমার জানিয়েছেন, মৃত ও আহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মৃতদেহের ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande