কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন শিবরাজ, দেশবাসীর সুস্বাস্থ্যের কামনা কৃষিমন্ত্রীর
বারাণসী, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার সকালে কাশী বিশ্বনাথ মন্দিরে যথোচিত ধর্মীয় মর্যাদায় পুজো দেন শিবরাজ চৌহান। ঈশ্বরের কাছে সমস্ত দেশবাসীর সুস্
কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন শিবরাজ, দেশবাসীর সুস্বাস্থ্যের কামনা কৃষিমন্ত্রীর


বারাণসী, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। বৃহস্পতিবার সকালে কাশী বিশ্বনাথ মন্দিরে যথোচিত ধর্মীয় মর্যাদায় পুজো দেন শিবরাজ চৌহান।

ঈশ্বরের কাছে সমস্ত দেশবাসীর সুস্বাস্থ্যের কামনা করেন শিবরাজ সিং চৌহান। মন্দির থেকে বেরোনোর সময় তিনি বলেন, অসাধারণ দর্শন পেলাম। ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন। প্রতিটি নাগরিক সুখী ও সুস্থ থাকুন, এবং আমরা সকলেই একটি সমৃদ্ধ, বিকশিত এবং আত্মনির্ভর ভারত গঠনে আমাদের অবদান রাখি। আমি সকলকে সুখী ও সমৃদ্ধ হোলির শুভেচ্ছা জানাই।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande