
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): মহান বিপ্লবী চন্দ্র শেখর আজাদের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে অমিত শাহ বলেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত চন্দ্র শেখর আজাদ বন্দে মাতরম জপ করে গেছেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন তিনি। কাকোরি ট্রেন অ্যাকশন হোক অথবা হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিক সংগঠন (এইচএসআরএ) গড়ে তোলাই হোক বা বিপ্লবীদের জন্য শক্তিশালী সংগঠন তৈরি, চন্দ্র শেখর আজাদের জীবনের প্রতিটি মুহুর্ত ছিল স্বাধীনতার জন্য নিবেদিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ শাহ বলেন, তাঁর জীবনের আত্মত্যাগের কাহিনী আমাদের দেশাত্ববোধের ভাবধারায় আজও পূর্ণ করে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ