প্রতিবাদের নামে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলাকারীদের বিদ্যার্থী সত্তা নিয়ে প্রশ্ন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্রর
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রতিবাদের নামে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিদ্যার্থী সত্তা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল| এই নিয়ে তিনি শুক্রবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন| সেখানে তিনি প
বিনোদ বনসল


নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): প্রতিবাদের নামে বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিদ্যার্থী সত্তা নিয়ে প্রশ্ন তুললেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল| এই নিয়ে তিনি শুক্রবার সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন|

সেখানে তিনি প্রশ্ন তুলে বলেন, যারা প্রতিবাদের নামে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসা ছড়ায়, নিরাপত্তা বাহিনীর দিকে ব্যানার, লাঠি, জুতো ছোঁড়ে; পুলিশ অফিসারদের শুধু ধাক্কাধাক্কি-ই করে না, কামড়ায়-ও; উপাচার্যের বিরুদ্ধে অশালীন ও অশ্লীল ভাষা প্রয়োগ করে এবং ক্যাম্পাসের ভেতরে ও বাইরে রাজধানীর পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাদের কি বিদ্যার্থী বলা যেতে পারে?

তিনি এও বলেন, এই ধরণের লোকেরা কি সংগঠিতভাবে ষড়যন্ত্র করে শিক্ষা মন্দিরকে অপবিত্র করে এর মানহানি করছে না? এইসব উপাদানগুলি কি নেতিবাচক, হিংসাত্মক এবং দেশবিরোধী বিষের প্রভাব দ্বারা পড়ুয়াদের মনকে বিষাক্ত করছে না? উপাচার্যকে অপমান করা এই বিশ্বাসঘাতকদের কি শিক্ষা প্রতিষ্ঠানে থাকার আদৌ অধিকার আছে? সেই প্রশ্নও তুলেছেন বিশ্ব হিন্দু পরিষদের জাতীয় মুখপাত্র বিনোদ বনসল| যারা তাদের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্যে বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেছেন তিনি|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande