নানাজি দেশমুখের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব
ভোপাল, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতরত্ন প্রাপক বিশিষ্ট সমাজসেবী নানাজি দেশমুখ-এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। শুক্রবার সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ উন্নয়ন, শি
নানাজি দেশমুখের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব


ভোপাল, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতরত্ন প্রাপক বিশিষ্ট সমাজসেবী নানাজি দেশমুখ-এর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও দরিদ্র কল্যাণকে জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নানাজি দেশমুখের অবদান অনস্বীকার্য। তাঁর চিন্তাভাবনা ও কর্মধারা দেশ গঠনের পথে চিরকাল প্রেরণা জোগাবে।

উল্লেখ্য, নানাজি দেশমুখ-এর জন্ম মহারাষ্ট্রে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রচারক হিসেবে তাঁর কর্মভূমি ছিল অবিভক্ত উত্তর প্রদেশ। গোরক্ষপুরকে কেন্দ্র করে তিনি সংঘের সাংগঠনিক কাজ সমগ্র উত্তর প্রদেশের পূর্বভাগে বিস্তৃত করেন। গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে তাঁর আজীবন অবদান ভারতীয় সমাজজীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে, তাঁর প্রয়াণের আট বছর পর বর্তমান কেন্দ্রীয় সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ প্রদান করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande