কানপুর সেন্ট্রাল রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশি তৎপরতায় তুঙ্গে সতর্কতা
কানপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কানপুর সেন্ট্রাল রেলস্টেশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার ''ডায়াল ১১২'' কন্ট্রোল রুমে এক যুবক ফোন করে এই হুমকি দেন। খবর পাওয়া মাত্রই রেলওয়ে পুলিশ (জিআরপি), আরপিএফ এবং স্থানীয়
কানপুর সেন্ট্রাল রেলস্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি, পুলিশি তৎপরতায় তুঙ্গে সতর্কতা


কানপুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): কানপুর সেন্ট্রাল রেলস্টেশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শুক্রবার 'ডায়াল ১১২' কন্ট্রোল রুমে এক যুবক ফোন করে এই হুমকি দেন। খবর পাওয়া মাত্রই রেলওয়ে পুলিশ (জিআরপি), আরপিএফ এবং স্থানীয় পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পুরো স্টেশন চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অনিল নামে এক যুবক ১১২ নম্বরে কল করে এই হুমকি দিয়েছিলেন। হুমকির খবর পাওয়ামাত্রই স্টেশনে চিরুনি তল্লাশি শুরু করা হয়। জিআরপি, আরপিএফ, বোমা নিরোধক দল (বিডিএস), ডগ স্কোয়াড এবং স্থানীয় পুলিশ সম্মিলিতভাবে প্ল্যাটফর্ম ও স্টেশনের বিভিন্ন সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালায়। শীর্ষ পুলিশ আধিকারিকরা পরিস্থিতি খতিয়ে দেখেন। আচমকা এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্কের সৃষ্টি হয়।

ডিসিপি (পূর্ব) সত্যজিৎ গুপ্ত জানিয়েছেন, হুমকি দেওয়া যুবককে শনাক্ত করা হয়েছে। কল ডিটেইলস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে।

ধৃতের দাবি অনুযায়ী, গত ২৪ ফেব্রুয়ারি তার মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছিল। পুলিশ এই দাবির সত্যতাও যাচাই করে দেখছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা সংস্থাগুলিকে অ্যালার্টে রাখা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে সাধারণ যাত্রীদের কাছে আবেদন জানানো হয়েছে যে, স্টেশনে কোনো সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখলে তাতে হাত না দিয়ে তৎক্ষণাৎ প্রশাসনকে যেন খবর দেওয়া হয়। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande