
নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতমাতার বীর সন্তান এবং বরেণ্য বিপ্লবী চন্দ্র শেখর আজাদের আত্মবলিদান দিবসে শুক্রবার শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, ভারতমাতার বীর সন্তান চন্দ্রশেখর আজাদের আত্মবলিদান দিবসে তাঁর প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাই। তিনি মাতৃভূমিকে দাসত্বের শৃঙ্খল মুক্ত করতে তাঁর সর্বস্ব ত্যাগ করেছিলেন, যেজন্য তিনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।
প্রধানমন্ত্রী আরও জানান, অমর বিপ্লবী চন্দ্রশেখর আজাদের জীবনই বলে দেয় অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সংকল্পই হচ্ছে প্রকৃত সাহসিকতা। মাতৃভূমির প্রতি তাঁর আত্মত্যাগের কাহিনী সকল প্রজন্মের মানুষকে প্রেরণা জুগিয়ে যাবে।
তিনি এরই সঙ্গে একটি সংস্কৃত সুভাষিতম ভাগ করে নিয়েছেন| যার অর্থ, ত্রিলোকে সাহসিকতার চেয়ে উৎকৃষ্ট কোনও উপাদান নেই। বীরত্ব এমন মৌলিক শক্তি যা প্রাণী ও জড় জগতকে পুষ্ট ও রক্ষা করে। যাবতীয় জাগতিক মর্যাদা, সমৃদ্ধি ও কর্তব্য শুধুমাত্র বীরের বীরত্বে বিদ্যমান।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ