জয়সলমীরে বিমানবাহিনীর ঘাঁটিতে স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টারে সফর রাষ্ট্রপতির
জয়সলমীর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাজস্থানের জয়সলমীর বিমানবাহিনীর ঘাঁটিতে স্বদেশীয়ভাবে নির্মিত হালকা যুদ্ধ হেলিকপ্টার প্রচণ্ড-তে চড়ে আকাশপথে সফর করেছেন। এর আগে, তিনি ২০২৩ এবং ২০২৫ সালে যথাক্রমে সুখোই ৩০ এমকে
জয়সলমীরে বিমানবাহিনীর ঘাঁটিতে স্বদেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টারে সফর রাষ্ট্রপতির


জয়সলমীর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুক্রবার রাজস্থানের জয়সলমীর বিমানবাহিনীর ঘাঁটিতে স্বদেশীয়ভাবে নির্মিত হালকা যুদ্ধ হেলিকপ্টার প্রচণ্ড-তে চড়ে আকাশপথে সফর করেছেন। এর আগে, তিনি ২০২৩ এবং ২০২৫ সালে যথাক্রমে সুখোই ৩০ এমকেআই এবং রাফালে বিমানে সফর করেছেন।

এই অভিযানটি দুটি বিমানের এলসিএইচ (লাইট কমব্যাট হেলিকপ্টার) ফর্মেশন হিসেবে পরিচালিত হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গ্রুপ ক্যাপ্টেন নয়ন শান্তিলাল বাহুয়ার সঙ্গে একটি হেলিকপ্টারে সফর করেছেন। পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর প্রধান, এয়ার চিফ মার্শাল এপি সিং এবং গ্রুপ ক্যাপ্টেন এ মহেন্দ্র দ্বিতীয় হেলিকপ্টারে নম্বর ২ হিসেবে উড়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande