প্রধানমন্ত্রী মোদীর আজমেরে সভা ঘিরে ট্রাফিক নির্দেশিকা জারি পুলিশের
জয়পুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার আজমেরের কায়ড় বিশ্রামস্থলীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত জনসভাকে কেন্দ্র করে ট্রাফিক নির্দেশিকা (অ্যাডভাইজারি) জারি করেছে রাজস্থান পুলিশ। আগামী ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য যানজটের আশঙ্কায় রাজস্থান প
ট্রাফিক অ্যাডভাইজারি


জয়পুর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার আজমেরের কায়ড় বিশ্রামস্থলীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত জনসভাকে কেন্দ্র করে ট্রাফিক নির্দেশিকা (অ্যাডভাইজারি) জারি করেছে রাজস্থান পুলিশ।

আগামী ২৮ ফেব্রুয়ারি সম্ভাব্য যানজটের আশঙ্কায় রাজস্থান পুলিশ সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে সাধারণ মানুষ ও গাড়িচালকদের সহযোগিতার আবেদন জানিয়েছে। নির্দেশিকা অনুসারে, ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কিষাণগড়-গেগল-কায়ড়-বিওয়ার এবং কিষাণগড়-গেগল-কায়ড়-আজমের রুটে যানবাহনের প্রচণ্ড চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। এডিজি (আইন-শৃঙ্খলা) ভি.কে. সিং জানিয়েছেন যে, এই সময়ের মধ্যে যানজটের পরিস্থিতি তৈরি হতে পারে। সাধারণ মানুষের সুবিধা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্রাক, ট্রেলার এবং অন্যান্য মালবাহী যানবাহনের চালকদের কাছে পুলিশ আবেদন জানিয়েছে যে, তাঁরা যেন ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কায়ড় ও গেগল টোল রোড এড়িয়ে চলেন। এর পরিবর্তে তাঁদের বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলিতে রুট পরিবর্তনের পরিকল্পনা কার্যকরভাবে প্রয়োগ করা হবে। পাশাপাশি সমাজ মাধ্যম ও অন্যান্য মাধ্যমের সাহায্যে ব্যাপক প্রচার চালানো হচ্ছে, যাতে চালকেরা আগে থেকেই তাঁদের যাত্রার পরিকল্পনা সেরে নিতে পারেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande