শুক্রবার ফের ভূকম্পন সিকিমে, ক্ষয়ক্ষতির খবর নেই
গ্যাংটক, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবারের পর শুক্রবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ২.৭। গবেষকদের মতে এটি ছিল মাঝারি মাপের ভূমিকম্প। ২৪ ঘন্টা আগে বৃহস্পত
ভূমিকম্প


গ্যাংটক, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বৃহস্পতিবারের পর শুক্রবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা ছিল ২.৭। গবেষকদের মতে এটি ছিল মাঝারি মাপের ভূমিকম্প। ২৪ ঘন্টা আগে বৃহস্পতিবার সকালে কেঁপে উঠেছিল সিকিম-সহ উত্তরবঙ্গ। ওই দিন কম্পনের উৎসস্থল ছিল গয়ালশিং জেলায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬।

ভূ-গবেষকদের শঙ্কা ধারাবাহিক ভূমিকম্প সিকিম, দার্জিলিং ও কালিম্পং এর পাহাড়ে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। এর আগে শক্তিশালী ভূমিকম্প ছিল ২০২৫ সালের জানুয়ারিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.১। গ্যাংটকের উত্তর-পশ্চিমে তিব্বত অঞ্চলে উৎসস্থল ছিল। ২০২৫ সালের ডিসেম্বর, ২০২৬ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে এমন ধারাবাহিক ভূমিকম্প চিন্তার ভাঁজ ফেলেছে ভূকম্পবিদদের মধ্যে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande