
কলকাতা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): হোয়াটস অ্যাপ ওয়েব ব্যবহার করতে গিয়ে শুক্রবার সকালে সমস্যার মুখে পড়লেন ব্যবহারকারীদের একাংশ। বিশেষ করে লগইন করা এবং ফোনের সঙ্গে চ্যাটের সিঙ্ক্রোনাইজেশনে সমস্যার অভিযোগ সামনে এসেছে। এর ফলে কাজের সময় হঠাৎ এই পরিষেবা ব্যবহার করতে না পেরে অসুবিধায় পড়েন অনেকে।
ব্যবহারকারীদের একাংশের দাবি, শুক্রবার সকালে হঠাৎ এই সমস্যা সামনে আসে। অনেক ব্যবহারকারী সমাজ মাধ্যমে এই নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
উল্লেখ্য, হোয়াটস অ্যাপ-এর ওয়েব ভার্সন সাধারণত ফোনের সঙ্গে সংযুক্ত থেকে কাজ করে। ফোনে ইন্টারনেট সংযোগ এবং সার্ভার ঠিকভাবে কাজ না করলে এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় সার্ভার আপডেট, প্রযুক্তিগত ত্রুটি বা সাময়িক নেটওয়ার্ক সমস্যার কারণে পরিষেবা বিঘ্নিত হয়। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত হোয়াটস অ্যাপ-এর মূল সংস্থা মেটা-র তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ