
শেওপুর, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে বোতসোয়ানা থেকে নিয়ে আসা ৯টি চিতাকে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব শনিবার বন আধিকারিক এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় উদ্যানে উপস্থিত ছিলেন।
পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, আমরা প্রধানমন্ত্রী মোদীর প্রতি কৃতজ্ঞ। তাঁর দূরদৃষ্টি এবং নির্দেশনায় এটি সম্ভব হয়েছে। আমি বতসোয়ানা সরকার এবং এই চিতা পুনরুজ্জীবন কর্মসূচিতে আমাদের সমর্থনকারী কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞ।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ