
বেত্তিয়া, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): বিহারে বেত্তিয়া-তে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল বাগাহা-পাটলিপুত্র ইন্টারসিটি এক্সপ্রেস। শনিবার সকালে নরকাটিয়াগঞ্জ-বেত্তিয়া সেকশনের কুমারবাগ স্টেশনের কাছে রেললাইনে ফাটল দেখা যায়। সেই রেললাইন থেকেই যাওয়ার কথা ছিল বাগাহা-পাটলিপুত্র ইন্টারসিটি এক্সপ্রেসের। অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা রক্ষা পেয়েছে ট্রেনটি। কীভাবে রেললাইনে ফাটল, তা রেল কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। পাশাপাশি রেললাইনের ফাটল ঠিক করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ