
কোঝিকোড়, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): কেরলমের কোঝিকোড়ে দুর্ঘটনায় মৃত ৪। গুরুতর জখম দু'জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোররাতে তিনটে নাগাদ কোঝিকোড়ের নাল্লাম মডার্ন বাজারে দুর্ঘটনা ঘটে। মোবাইল টাওয়ার মেরামতির কাজ সেরে কয়েকজন একটি গাড়িতে চেপে ফিরছিলেন। মডার্ন বাজারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গাড়িটি ধাক্কা মারে। এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন এবং গাড়িতে থাকা সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানকার চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন।
নাল্লাম পুলিশ জানিয়েছে, ভোররাতে আরিক্কাদ কেএসইবি অফিসের কাছে একটি গাড়ি এবং একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা হলেন রমনাত্তুকরার বাসিন্দা দিনিল এবং ফেরোকের বাসিন্দা অজীশ, বিমল এবং শ্যামলাল, সকলেই গাড়ির যাত্রী। আহতদের নাম পান্থিরঙ্কাভুর ডিজিন। লরির চালক, যার নাম উসমান কুট্টি, তিনি সামান্য আহত হয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ