
তেহরান, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ইরানে মিসাইল হামলা চালাল ইজরায়েল। প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান। আতঙ্কিত মানুষজন প্রাণভয়ে ছুটোছুটি শুরু করেন। শহর জুড়ে বাজতে শুরু করে সাইরেন। নাগরিকদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য বলেছে ইরান সরকার। তেহরানে ৩-৪ টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। আপাতত ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।
হামলার কথা স্বীকার করে নিয়েছে ইজরায়েলের সেনা। ঘটনায় ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, তাঁদের দেশে হামলার আশঙ্কা করা হচ্ছিল। তাই আগেভাবেই আত্মরক্ষার জন্য এই হামলা চালানো হয়। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে। ইজরায়েলি মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ