নিহত খামেনেই, করাচিতে আমেরিকার দূতাবাসে হামলা
করাচি, ১ মার্চ (হি.স.): ইজরায়েল ও আমেরিকার হামলায় আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার ঘটনায় অশান্তি ছড়াল পাকিস্তানে। করাচিতে আমেরিকার দূতাবাসে কয়েকশো মানুষ হামলা চালিয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ভাঙা হয়েছে জানলার কাঁচও। পুলিশ ও
নিহত খামেনেই, করাচিতে আমেরিকার দূতাবাসে হামলা


করাচি, ১ মার্চ (হি.স.): ইজরায়েল ও আমেরিকার হামলায় আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার ঘটনায় অশান্তি ছড়াল পাকিস্তানে। করাচিতে আমেরিকার দূতাবাসে কয়েকশো মানুষ হামলা চালিয়েছেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে। ভাঙা হয়েছে জানলার কাঁচও। পুলিশ ও আধাসেনা ভিড় ছত্রভঙ্গ করতে লাঠি চালায় ও কাঁদানে গ্যাসের সেল ফাটায়। অভিযোগ, চলেছে গুলিও। দু'পক্ষের অশান্তিতে আট জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। জখম আরও কয়েক জন।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande