
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): জাতীয় বিজ্ঞান দিবসে তরুণ প্রজন্মের ক্ষমতায়নে অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষ্যে এক এক্স বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, জাতীয় বিজ্ঞান দিবসে, আমরা গবেষণা, উদ্ভাবন এবং বৈজ্ঞানিক কৌতূহলের চেতনা উদযাপন করি, যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যায়।
প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে জানান, এই দিনটিতে স্যার সিভি রমনের রমন এফেক্টের যুগান্তকারী আবিষ্কারকে স্মরণ করা হয়। এই আবিষ্কার ভারতীয় গবেষণাকে বিশ্ব মানচিত্রে দৃঢ়ভাবে স্থান দিয়েছে। আমরা আমাদের যুবসমাজের ক্ষমতায়ন, গবেষণা বাস্তুতন্ত্রকে শক্তিশালীকরণ ও জাতীয় উন্নয়ন এবং বিশ্বব্যাপী কল্যাণের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগানোর আমাদের সংকল্প পুনর্ব্যক্ত করছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ