
নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে রবিবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, প্রধানমন্ত্রী মোদী কেন আমাকে ঘৃণা করেন জানি না। কেজরিওয়াল রবিবার বলেন, আমি আইআইটি-তে খুব ভালো নম্বর পেয়েছি। পড়াশোনায় ভালো ছিলাম। আমি চাইলে আমেরিকায় পড়াশোনা করতে যেতে পারতাম। আমার অনেক বন্ধু আমেরিকা গিয়েছিল। কিন্তু সেই সময় আমার মনে একটা চিন্তা এলো: আমাদের দেশের অবস্থা খুবই খারাপ। আমরা সবাই যদি আইআইটি এবং বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করে আমেরিকা যাই, তাহলে আমাদের দেশের দেখাশোনা কে করবে? আমাদের দেশ কে ঠিক করবে?
কেজরিওয়াল বলেন, আমি আমেরিকা যাইনি। আমি ভারতেই থেকেছি। আমি জানি না কেন প্রধানমন্ত্রী মোদী আমাকে ঘৃণা করেন। প্রধানমন্ত্রী মোদী আমার বিরুদ্ধে অসংখ্য তদন্ত করেছেন। দশ বছরে এক পয়সাও দুর্নীতির সন্ধান পাওয়া যায়নি। যদি কোনও ঠিকাদার, দিল্লি সরকারের কোনও বিক্রেতা উঠে দাঁড়িয়ে বলে যে, কেজরিওয়াল টাকা দাবি করেছে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ