
পুদুচেরি, ১ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পুদুচেরিতে ২,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, একটি পরিবারের জন্য পুদুচেরিকে এটিএম-এ পরিণত করেছিল কংগ্রেস। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস পুদুচেরিকে দিল্লিতে অবস্থিত একটি পরিবারের জন্য এটিএম বানিয়েছিল। ডিএমকে-র কথা বলতে গেলে, আপানারা তামিলনাড়ুতেও কেলেঙ্কারির দীর্ঘ তালিকা দেখতে পাচ্ছেন। কংগ্রেস এবং ডিএমকে পুদুচেরির উন্নয়ন যাত্রায় গতিরোধক হয়ে উঠেছে। এখন একই শক্তি আবার ক্ষমতার জন্য ক্ষুধার্ত। পুদুচেরির কি দুর্নীতি ও অপরাধের সেই যুগে ফিরে যাওয়া উচিত? আমি নিশ্চিত পুদুচেরির মানুষ তা চায় না।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ