শ্রীভূমিতে নির্বাচনী অনিয়মের অভিযোগ নির্দিষ্ট নম্বরে জানানো আহ্বান
শ্রীভূমি (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শ্রীভূমি জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এতে সাধারণ নাগরিকরা যে কোনও নির্বাচ
শ্রীভূমিতে নির্বাচনী অনিয়মের অভিযোগ নির্দিষ্ট নম্বরে জানানো আহ্বান


শ্রীভূমি (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আদর্শ আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শ্রীভূমি জেলা প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

এতে সাধারণ নাগরিকরা যে কোনও নির্বাচনী অনিয়ম বা আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানাতে সরাসরি ১৯৫০ নম্বরে ফোন করতে পারবেন। পাশাপাশি, নাগরিকরা তাঁদের স্মার্টফোনে সি-ভিজিল অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে কোনও নির্বাচনী কারচুপি বা বিধিবহির্ভূত কাজের ছবি বা ভিডিও তুলে সরাসরি অভিযোগ জমা দিতে পারবেন।

অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশন এই ব্যবস্থা গ্রহণ করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হেল্পলাইন এবং অ্যাপ-এর মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে।

জনসাধারণকে এই ডিজিটাল মাধ্যমগুলি ব্যবহার করে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে জেলা নির্বাচন দফতর।

এদিকে, যাঁরা ইসিআই-এর অথরিটি লেটারের জন্য আবেদন করেছেন, তাঁরা যদি পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিতে চান, তবে মিডিয়া সেল থেকে ফরম নিয়ে যেতে পারেন বলে জানানো হয়েছে। ডিসি অফিসের এনআরসি ভবনের উপর তলায় মিডিয়া সেলে কর্মরত সোনালী সরকারের কাছে এই ফরম পাওয়া যাবে। তবে ফরম পূরণ করে ২১ মার্চের মধ্যে জমা দিতে হবে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande