শ্রীভূমিতে ভোট কর্মীদের শনিবারের মধ্যে ১২ নম্বর ফর্ম সংগ্রহ করার আহ্বান
শ্রীভূমি (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে শ্রীভূমি জেলার পোস্টাল ব্যালট পেপার সেলের ভারপ্রাপ্ত আধিকারিক এক বিজ্ঞপ্তি যোগে ভোটের কাজে নিয়োজিত কর্মীদের আগামী ২১ মার্চ (শনিবার)-এর মধ্যে ১২ নম্বর ফর্ম সংগ্রহ করতে আহ্বান জানিয়েছেন।

জানানো হয়েছে, ভোটের কাজে নিয়োজিত যে সকল কর্মচারী পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেওয়ার জন্য সহায়তা কেন্দ্র বা ফ্যাসিলিটেশন সেন্টার থেকে ১২ নম্বর ফর্ম সংগ্রহ করতে পারেননি, তাঁদেরকে আগামী ২১ মার্চের মধ্যে শ্রীভূমির জেলাশাসকের কার্যালয়ের দ্বিতলে রেভিনিউ ব্রাঞ্চে বিদ্যমান পোস্টাল ব্যালট পেপার সেল থেকে ১২ নম্বর ফর্ম সংগ্রহ করতে আহ্বান জানানো হয়েছে।

এতে ভোট কর্মীরা পোস্টাল ব্যালট পেপার সেল থেকে ১২ নম্বর ফর্ম সংগ্রহ করতে এবং পূরণকৃত ফর্ম জমাও দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস

 rajesh pande