চন্দ্রকোনায় হিমঘরে আলু সংরক্ষণে বঞ্চনার অভিযোগ, বিক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা
চন্দ্রকোনা, ১৯ মার্চ (হি. স.) : বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় একটি হিমঘরে আলু সংরক্ষণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দেওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগে জগৎ মাতা হিমঘরের
আলু সংরক্ষণ


চন্দ্রকোনা, ১৯ মার্চ (হি. স.) : বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় একটি হিমঘরে আলু সংরক্ষণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, বাইরে থেকে আসা আলুকে অগ্রাধিকার দেওয়ায় তারা বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগে জগৎ মাতা হিমঘরের সামনে বিক্ষোভে সামিল হন বহু কৃষক।কৃষকদের দাবি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তারা নিজেদের উৎপাদিত আলু সংরক্ষণের সুযোগ পাচ্ছেন না। অভিযোগ, ব্যবসায়ীদের মাধ্যমে জেলার বাইরে থেকে ট্রাকে করে আসা আলু আগে হিমঘরে ঢোকানো হচ্ছে। ফলে স্থানীয় চাষিরা মারাত্মক সমস্যার মুখে পড়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো আলু সংরক্ষণ করতে না পারলে তা নষ্ট হয়ে যাবে এবং বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।এই পরিস্থিতিতে ক্ষুব্ধ কৃষকেরা হিমঘর চত্বরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি জানান। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।অন্যদিকে, হিমঘর কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শ্রমিকের অভাবে লোডিং প্রক্রিয়ায় সাময়িক সমস্যা তৈরি হয়েছে। তবে কোনো কৃষককে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হয়নি বলেই তারা জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande