নাগাল্যান্ড বিস উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির
কোহিমা, ১৯ মাৰ্চ (হি.স.) : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় নাগাল্যান্ড বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। আজ বৃহস্পতিবার রাজ্যের তফশিলি জনজাতি সংরক্ষিত ২৮ নম্বর কোরিডাং আসনে ইমকং এল ইমচেনকে প্রার্থী করেছে দল। কোরিডাঙের বিধ
বিজেপি_প্রতিনিধিত্বমূলক ছবি


কোহিমা, ১৯ মাৰ্চ (হি.স.) : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় নাগাল্যান্ড বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি।

আজ বৃহস্পতিবার রাজ্যের তফশিলি জনজাতি সংরক্ষিত ২৮ নম্বর কোরিডাং আসনে ইমকং এল ইমচেনকে প্রার্থী করেছে দল। কোরিডাঙের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইমকং এল ইমচেনের মৃত্যুর পর আসনটি শূন্য হয়ে পড়েছিল।

প্রসঙ্গত, হৃদরোগে আক্রান্ত হয়ে গত বছরের ১০ নভেম্বর গুয়াহাটির এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বিজেপি নেতা তথা পাঁচবারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ইমকং এল ইমচেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande