অসম বিস নির্বাচন : ১১ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ বিপিএফ-এর
কোকরাঝাড় (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : ১১ আসনে প্রথম ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)। আজ বৃহস্পতিবার কোকরাঝাড়ে দলীয় সদর দফতর থেকে প্রকাশিত দলের সভাপতি হাগ্রামা মহিলারি স্বাক্ষরিত তালিকায় বডোল্যান্ড টেরিটরিয
বিপিএফ-সুপ্রিমো হাগ্রামা মহিলারি


কোকরাঝাড় (অসম), ১৯ মাৰ্চ (হি.স.) : ১১ আসনে প্রথম ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)।

আজ বৃহস্পতিবার কোকরাঝাড়ে দলীয় সদর দফতর থেকে প্রকাশিত দলের সভাপতি হাগ্রামা মহিলারি স্বাক্ষরিত তালিকায় বডোল্যান্ড টেরিটরিয়াল রিজিয়ন (বিটিআর)-এর ১১টি আসনের জন্য প্রার্থীদের নাম প্রকাশ্যে আনা হয়েছে।

প্ৰকাশিত তালিকায় গোসাইগাঁও, তফশিলি জনজাতি সংরক্ষিত (এসটি) দোতমা, তফশিলি জনজাতি সংরক্ষিত কোকরাঝাড়, বাওখুংরি, পার্বতঝোড়া, তফশিলি জনজাতি সংরক্ষিত সিদলি-চিরাং, মানস, তফশিলি জনজাতি সংরক্ষিত বাকসা, ভেরগাঁও, তফশিলি জনজাতি সংরক্ষিত ওদালগুড়ি এবং মাজবাটের মতো গুরুত্বপূর্ণ আসনগুলির জন্য প্রার্থী চয়ন করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী —

গোসাইগাঁওয় সভারাম বসুমতারি

দোতমা (এসটি) আসনে রবিরাম নার্জারি

কোকরাঝাড় (এসটি) আসনে শেউলি মহিলারি

বাওখুংরি আসনে রূপম রায়

পার্বতঝোড়ায় ডা. রেজুল করিম

সিদলি-চিরাং (এসটি) আসনে পানিরাম ব্রহ্ম

মানস আসনে থানেশ্বর বসুমতারি

বাকসা (এসটি) আসনে মানেশ্বর ব্রহ্ম

ভেরগাঁও আসনে মহেশ্বর বড়ো

ওদালগুড়ি (এসটি) আসনে রিহন দৈমারি এবং

মাজবাট আসনে চরণ বড়ো।

এখানে উল্লেখ করা যেতে পারে, ১২৬ কেন্দ্র বিশিষ্ট অসম বিধানসভার ৮৯ আসনের মধ্যে একটি আসন চিচিবরগাঁও ছাড়া ৮৮ আসনের প্রথম তালিকা আজ বৃহস্পতিবার প্ৰকাশ করেছে বিজেপি। বাকিগুলি জোটশরিক অগপ-র জন্য ২৬ এবং বিপিএফ-এর জন্য ১১টি আসন ছেড়েছে শাসক ভারতীয় জনতা পার্টি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande