
নৈহাটি, ১৯ মার্চ (হি. স.) : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নৈহাটির বড় মা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চুঁচুড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে তিনি মন্দিরে গিয়ে নিজের জয়ের প্রার্থনা করেন এবং এলাকার মানুষের কল্যাণ কামনা করেন।পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাংশু ভট্টাচার্য জানান, চুঁচুড়া কেন্দ্রের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার-এর সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি বলেন, “অসিতবাবুর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি সব দিক থেকে সহযোগিতা করবেন এবং আমাকে জেতানোর দায়িত্ব নিজেই নিয়েছেন।”দেবাংশুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়া কেন্দ্রে সংগঠনকে আরও শক্তিশালী করতে পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয় গড়ে তোলার চেষ্টা চলছে।এদিন মন্দির চত্বরে উপস্থিত ভক্তদের সঙ্গেও তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং আশীর্বাদ নেন। নির্বাচনের আগে ধর্মীয় আচার পালনের মাধ্যমে প্রচার শুরু করায় রাজনৈতিক গুরুত্বও বাড়ছে বলে মনে করছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়