বৃষ্টিতে স্বস্তি দিল্লি-এনসিআরে, বাতাসের গুণমান উন্নত
নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : বৃষ্টির জেরে দিল্লি-এনসিআর-এ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে আবহাওয়া মনোরম হয়েছে। বুধবার সন্ধ্যার বৃষ্টির পর বৃহস্পতিবারও কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে। বৃহ
বৃষ্টিতে স্বস্তি দিল্লি-এনসিআরে, বাতাসের গুণমান উন্নত


নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : বৃষ্টির জেরে দিল্লি-এনসিআর-এ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে আবহাওয়া মনোরম হয়েছে। বুধবার সন্ধ্যার বৃষ্টির পর বৃহস্পতিবারও কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হওয়ায় তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে।

বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, পালাম ও সফদরজং এলাকায় তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে নেমে ১৯ ডিগ্রিতে পৌঁছেছে। লোধি রোড - সহ অন্যান্য এলাকাতেও তাপমাত্রায় উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবারের জন্য আবহাওয়া দফতর ‘হলুদ সতর্কতা ’ জারি করেছে। এদিন দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিনও আবহাওয়ার এই ওঠানামা চলবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০ মার্চ সর্বোচ্চ তাপমাত্রা ২৬-২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৬-১৮ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। ২১ মার্চ আংশিক মেঘলা আকাশের সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এদিকে বৃষ্টি ও ঝড়ের জেরে বায়ুদূষণেও উন্নতি হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, একাধিক এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই ) কমেছে। আনন্দ বিহার, রোহিণী, বাওয়ানা, অশোক বিহার ও জেএনইউ এলাকায় দূষণের মাত্রা হ্রাস পেয়েছে। সবমিলিয়ে, বৃষ্টির জেরে আপাতত দিল্লি-এনসিআরে আরামদায়ক আবহাওয়া বিরাজ করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande